শফি এখন চায়ের দোকানদার
ফুটবল খেলার ধারাবিবরণী মনে হয় সহজ একটি কাজ। কার পা থেকে কার পায়ে বল গেল এবং কোথায় গিয়ে শেষ হলো—যেমন গোল, ফাউল ইত্যাদি বর্ণনা করা। জীবনের অভিজ্ঞতা ধারাবিবরণী নয়। জীবনের অভিজ্ঞতা বর্ণনা করা কঠিন কাজ। গল্প-উপন্যাসের চেয়েও আরও কঠিন। গল্পে অথবা উপন্যাসে লেখক ইচ্ছা করলে যখন-তখন কোনো চরিত্রকে মেরে ফেলতে পারেন। আর তারা করেনও তাই। আপনি খুবই আগ্রহ নিয়ে একটি উপন্যাস পড়বেন অথবা নাটক দেখবেন। কিন্তু লেখকের হাতে যার জন্ম ও মৃত্যু তাকে আর কতক্ষণ পাবেন! কিন্তু বাস্তব হলো দুরূহ। মানুষের জীবন বিভিন্ন অধ্যায়ে বিভক্ত। কোনো অধ্যায় হয় সুখকর আবার কোনো কোনো অধ্যায় হতে পারে অসহনীয় নিরবধি দুঃখে রচিত। রচিত বলার কারণ, নিয়তিতে আমাদের হাত নেই (হয়তো বা আছে আমি নিশ্চিত নই)। কোনো অধ্যায় আবার এই দুই সুখ-দুঃখের অনুভূতির সংমিশ্রণে অনেক সময় ঘোলাটে হয়ে যেতে পারে। একজন মানুষের জীবনের অভিজ্ঞতাগুলো অন্যদের জন্য আনন্দ অথবা দুঃখের দৃশ্য বয়ে নিয়ে আসে। অন্যের দুঃখে আমরা দুঃখিত হই আবার অন্যের আনন্দে আমরা আনন্দিতও হই। একমাত্র মানুষ নামক প্রাণীই অন্যের সুখ দুঃখ ভাগ বণ্টন করতে পারে। আর কোনো প্রাণী করতে পারে না। অনেক সময় জীবনের...

Comments
Post a Comment